Header Ads

প্যাটার্ন ও পাসওয়ার্ড লক ভুলে গেলে যা করবেন

 

আজকাল সবাই ফোনে লক লাগিয়ে রাখেন, সেটা প্যাটার্ন হোক, পিন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট। এতে ফোনের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে। কিন্তু এমন অনেকবার হয়ে থাকে যে আমরা নিজের ফোনের পাসওয়ার্ড ভুলে যাই আর এটা অস্বাভাবিক কিছু নয়। কী করবেন তখন? ফোনটাই বা খুলবেন কীভাবে জেনে নিন?

Gmail-এর সাহায্যে ফোন করুন আনলক : পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরেও যদি পাসওয়ার্ড দেওয়া হয়, তা হলে Forgot Pattern বা Forgot passwod-এর অপশন দেখা যায়, এটাতে ক্লিক করুন।

এরপর আপনাকে নিজের Gmail-এর ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে সাইন ইন করুন । এরপ্র নতুন পাসওয়ার্ড দিয়ে ফোন আনলক করুন।

Factory Reset: করুন এটা মাথায় রাখতে হবে যে এভাবে পাসওয়ার্ড রিসেট করলে ফোনের সব ডেটা মানে ফত,মেসেজ, ভিডিও সব ডিলিট হয়ে যাবে। প্রথমে আপনার স্মার্টফোনটির সুইচ অফ করুন। এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন একসঙ্গে প্রেস করুন।

এবার wipe data/factory reset বাটন প্রেস করুন। এবং yes প্রেস করুন। এরপর আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে।

Device Manager-এর সাহায্যে ফোন করুন আনলক : এই পদ্ধতি তাঁদের ফোনেই কাজ করবে যাদের ফোনে Device Manager একটিভ আছে। এর জন্য আপনাকে Device Manager-এর ওয়েবসাইট গিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

লগ ইন করার পর 'Erase' এ ক্লিক করুন। এরপর ফোন factory reset হয়ে যাবে। আপনি আবার নিজের এচ্ছে মতো নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

ফোন আনলক করুন Voice Assistant-এর সাহায্যে : আপনি যদি আপনার ফোনে আগের থেকে Google Assiatant সেট করে থাকেন আর নিজের Voice রেকর্ড রিকগনাইজ করিয়ে রেখেছেন, তা হলে Unlock with Voice অপশনে ক্লিক করুন। এবার আপনি ‘OK Google’ বলে ফোন আনলক করতে পারবেন।

No comments

Powered by Blogger.